নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

Post Image


চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।  বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।


বিএনপি মিডিয়া সেল থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি জানায়, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।


বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।


এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এই ঘটনা ঘটছে তা জানি না। এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হল প্রভোস্টের পদত্যাগ ও ছাত্রদলের বিচার দাবি ছাত্রশিবিরের

সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোস্ট ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ইবিতে আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের পথেই জামায়াতের রাজনীতি: রাশেদ খান

এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

নিউইয়র্কে বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান

শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর

বিএনপির পরবর্তী মহাসচিব কে

সর্বাধিক পঠিত

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

আমির হামজার নির্বাচনী মহিলা সমাবেশ: ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

কোনো ধরনের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার বিএনপির

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ