সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোস্ট ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

Post Image

রাজশাহীর চারঘাটে নন্দনগাছি ডিগ্রি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

কলেজ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি জানান।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান বলেন, সংশ্লিষ্ট পোস্টটি তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। তবে শিক্ষিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত সোহেলী আক্তার ২০১৩ সালে কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি কলেজের সাবেক প্রিন্সিপাল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলালের মেয়ে। কলেজ প্রশাসনের একটি সূত্র জানায়, উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নন্দনগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানান, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক সোহেলী আক্তার রাষ্ট্রবিরোধী ও প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সোমবার সকালে সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলেজের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

তুরস্কে গেলেন বিরোধীদলীয় নেতা

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

সর্বাধিক পঠিত

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান