কোনো ধরনের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

Post Image

ফরিদপুরের সালথায় চলমান সহিংসতার ঘটনায় কঠোর হুঁশিয়ারি এবং শান্তির আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।

শামা ওবায়েদ বলেন, ‘প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।

যারা হামলা বা সহিংসতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেব এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখুন।’

তিনি আরো বলেন, ‘আমি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অনেকে আহত হন। এর আগে শুক্রবার রামকান্তপুর ইউনিয়নের মসজিদের ভেতরে ভোট সংক্রান্ত তর্ককে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যার ফলে অন্তত ১১ জন সমর্থক আহত হন। উভয় স্থানে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হল প্রভোস্টের পদত্যাগ ও ছাত্রদলের বিচার দাবি ছাত্রশিবিরের

সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোস্ট ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ইবিতে আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের পথেই জামায়াতের রাজনীতি: রাশেদ খান

এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

নিউইয়র্কে বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান

শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর

বিএনপির পরবর্তী মহাসচিব কে

সর্বাধিক পঠিত

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম

কোনো ধরনের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার বিএনপির

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

আমির হামজার নির্বাচনী মহিলা সমাবেশ: ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ