নুরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নতুন সমীকরণের গুঞ্জন

Post Image


বিএনপি সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে এখন উত্তেজনা, কৌতূহল আর জল্পনা বিরাজ করছে। দলটি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা।


রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে- এই আসনটি নাকি রাখা হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।


সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় পটুয়াখালীর দুটি আসন বাউফল (পটুয়াখালী-২) এবং গলাচিপা-দশমিনা (পটুয়াখালী-৩) শূন্য রাখা হয়। 


এই ঘোষণার পর থেকেই পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে পরিচিত নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়। 


রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি হয়ত কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে, ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসাবে। 


স্থানীয়ভাবে এরইমধ্যে ভিপি নুরের দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়ছে। সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনি আসনে পরিণত হয়েছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’

রাশেদ প্রধানের বাড়িতে হামলা, জামায়াতের নিন্দা

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না : এটিএম আজহার

সর্বাধিক পঠিত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি

শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির