জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া!

Post Image
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে গুরুতর ভুল তথ্য দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের একটি ছবিতে ব্যবহৃত ব্যানারে ‘তাকে শেখ হাসিনার মা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ব্যানারে খালেদা জিয়াকে শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

  • এমন গুরুতর ভুল নিয়েই ছাপানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের (২০২৭) ক্যালেন্ডার। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মেলনে অতিথিদের মধ্যেও বিতরণ করা হয়েছে এ ক্যালেন্ডার।

  • বিষয়টি নজরে আসার পর ক্যালেন্ডার ছাপানো বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিতরণ করা ক্যালেন্ডারও ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

  • রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে রয়েছে একটি কালো ব্যানার।

  • ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

  • এমনকি ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিবের’ পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়েও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া!

জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে বাংলাদেশ পৃথিবীতে আসত না: ঢাবি উপাচার্য

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় রাবিপ্রবির প্রত্যয়ের জোড়া পদক

রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক ও যানবাহন চলাচলে নতুন নির্দেশনা

এক মাসের মাথায় চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন: সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন আলোচিত জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

রাকসুর তফসিলের দাবিতে টানা ছয়দিন অবস্থানে রাবি সংস্কার আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক

জবিতে শিবির ও ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হামলার নেপথ্যে ’টেন্ডার’

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

রাবিপ্রবিতে পিডি গফুরের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ ২ জন

জ্ঞান, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই ক্যারিয়ার গড়ার মূল শক্তি: রাকসু ভিপি

ছাত্রদল নেত্রীকে নিয়ে কটূক্তি: অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

পশু জবাই নিয়ে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির বিষয়ে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতার পর হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা