রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক ও যানবাহন চলাচলে নতুন নির্দেশনা

Post Image
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

  • আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

  • বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও চারুকলা গেট বন্ধ হয়ে যাবে। এরপর এসব গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য শুধু কাজলা গেট, বিনোদপুর গেট ও স্টেশন বাজার গেট খোলা থাকবে।

  • এ ছাড়া অফিস চলাকালীন কর্মদিবসে বিকেল ৫টার পর এবং ছুটির দিনগুলোতে সারা দিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তাঁদের ব্যবহৃত যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা স্টিকার ব্যবহার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র বহন এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

  • বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আশঙ্কামুক্ত পরিবেশে ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা করতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল উদ্দেশ্য।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক ও যানবাহন চলাচলে নতুন নির্দেশনা

এক মাসের মাথায় চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন: সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন আলোচিত জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

রাকসুর তফসিলের দাবিতে টানা ছয়দিন অবস্থানে রাবি সংস্কার আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

জুলাইয়ের ঘটনা পুনঃতদন্ত, শিক্ষকদের কর্মকাণ্ড খতিয়ে দেখাসহ জাবিতে ৪ দাবি শিবিরের

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে ষষ্ঠ দিনেও অনড় শিক্ষার্থীরা

সর্বাধিক পঠিত

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

তদন্ত নিয়ে ধোঁয়াশার অভিযোগ, ফের কর্মসূচিতে কুবি শিক্ষার্থীরা

নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইয়েন না: সাদিক কায়েম

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তা