- আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে টুর্নামেন্টে (২০২৬-২৭) স্বর্ণ ও রৌপ্যসহ দুটি পদক অর্জন করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থী প্রত্যয় বড়ুয়া চৌধুরী।
- শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার 'কুমিতে' ইভেন্টে স্বর্ণ এবং 'কাতা' ইভেন্টে রৌপ্যপদক জেতেন তিনি।
- সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে দুটি পৃথক ইভেন্টে লড়ে এই সাফল্য পান প্রত্যয়। তার এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের সাফল্যের ঝুলিতে আরও দুটি পদক যুক্ত হলো।







