- গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর কোনো একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'।
- সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের বেশ কয়েকটি প্রবেশপথ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে অন্যতম সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল-বেনাপোল সীমান্তকে বিবেচনায় রাখা হয়েছে।
- মূলত বৈধ পাসপোর্ট না থাকায় আকাশপথে ভ্রমণ সম্ভব নয় বিধায় বিকল্প হিসেবে সড়কপথে দেশে ফেরার এই পথ বেছে নেওয়ার কথা ভাবছেন তিনি।
- উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট এবং পরবর্তীতে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করা হয়।







