ফিলিস্তিনের সংহতি দিবসে ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

Post Image
  • বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘কেফিয়াহ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।

  • আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংহতি কর্মসূচি পালিত হয়।

  • এর আগে গতকাল শনিবার ডাকসুর ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তথ্য জানান এবং ঘোষণা দেন যে, মার্চে প্রথম ৫০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে একটি করে কেফিয়াহ উপহার দেওয়া হবে।

  • মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

  • প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারত—উভয় দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। এ সময় তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

  • এছাড়াও এই বিশেষ দিবসে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং তাঁদের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে সবাইকে একসঙ্গে কণ্ঠ তোলার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ফিরতে পারেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফিলিস্তিনের সংহতি দিবসে ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের

‘জামায়াত তো তাদের স্পিকারই পেয়ে গেছে, ডেপুটি স্পিকার নিয়ে আর কী করবে’

আ.লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে বিএনপি-জামায়াতের গোপালগঞ্জ প্রবেশ পথে বিক্ষোভ

সর্বাধিক পঠিত

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল