আগামী ডাকসু নির্বাচনে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

Post Image
  • ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদের যেকোনো একটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে ‘রেডি’ বা প্রস্তুত হতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

  • আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই পরামর্শ দেন।

  • প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উম্মা উসওয়াতুন রাফিয়া জামায়াত আমিরকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমরা যখন দেখলাম প্রত্যেকটা ছাত্র সংসদে শিবিরের যে প্যানেলটা ছিল, এখানে আমরা কোনো ছাত্র সংসদে দেখিনি যে ভিপি, জিএস, এজিএস পদে কোনো নারীকে রাখা হয়েছে। আমরা কি ভবিষ্যতে দেখতে পারি যে এখানে কোনো নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে?

  • এ সময় জামায়াত আমির বলেন, ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদেরকে আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি শিবির এটা ওয়েলকাম করবে ইনশাআল্লাহ।

  • এ সময় রাফিয়া বলেন, আমার জন্য না, আমার সেই ইচ্ছাটাও নাই। আমি অন্যান্যদের জন্য। জবাবে জামায়াত আমির বলেন, না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে সিম্বলিকভাবে বলছি, তুমি রেডি হও।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আগামী ডাকসু নির্বাচনে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব

যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ ইসলাম

বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

সর্বাধিক পঠিত

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মতিঝিলে থাকা আ. লীগ নেতা তাপসের ‘বাংলার বানী’ ভবন এখন কার দখলে?

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।