মতিঝিলে থাকা আ. লীগ নেতা তাপসের ‘বাংলার বানী’ ভবন এখন কার দখলে?

Post Image


মতিঝিলের আলোচিত ভবনের নাম বাংলার বাণী। আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ফজলে নূর তাপসের এই ভবন ৫ আগস্টের পর দখলের অভিযোগ রয়েছে। সেই দখলদারদের খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ।

চারতলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা তালাবদ্ধ থাকে। তবে সেখানে প্রায়ই বৈঠক করেন গণঅধিকার পরিষদের বিভিন্ন শাখা ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও একপর্যায়ে তা স্বীকার করেন ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা রবিউল আউয়াল। তিনি বলেন, ‍“আপনি সেই অভিযোগের ব্যক্তি দেখান। এখানে পাঠচক্র হয়, আমি আপনাকে বলছি, এখানে পাঠচক্র হয়।”

৫ আগস্টের পর ভবনের নিচ ও দোতলায় দেওয়া হয়েছে রেস্টুরেন্ট। অভিযোগ আছে, এখানেও জড়িত গণঅধিকার পরিষদের কয়েকজন নেতা। কৌশলে তাদের নাম-নম্বর জোগাড় করে স্টার নিউজ। সেখানে রয়েছেন যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার ও গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য রবিউল হাসান। পটুয়াখালী-৪ আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন রবিউল।

রেস্টুরেন্টের মালিকানা নিয়ে অনুসন্ধানের এক পর্যায়ে কাউন্টারে সানি সারোয়ার ও রবিউল হাসান দুজনকেই একসঙ্গে পান স্টার নিউজের প্রতিবেদক।

আপনারা এই জায়গাটি কার কাছ থেকে নিয়েছেন— এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত যুব অধিকার নেতা সানি সারোয়ার বলেন, “আমরা কারও কাছ থেকে কোনো সম্পত্তি নিইনি। এ বিষয়ে আমি কিছু জানি না। জুলাই যোদ্ধাদের নামে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আমি গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছি।”

ভবনটি দখল নয়; লিজ নেওয়ার এমন দাবি করার পর স্টার নিউজের বিরুদ্ধে ক্ষোভও ঝাড়েন সানি সারোয়ার। সানি সারোয়ার আরও বলেন, “আমি তো দেখছি, স্টার নিউজের মতো গণমাধ্যমগুলো আওয়ামী লীগের প্রেমে পড়েছে। আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই সম্পত্তি দখলের আইনগত বৈধতা কে দিয়েছে? এটি কি কোনো ফ্যাসিস্টের জমি? এটি সরকারি গণপূর্ত বিভাগের জমি।”

এদিকে, অভিযুক্ত যুব অধিকার নেতার বক্তব্যের সূত্র ধরে স্টার নিউজের একটি দল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখান থেকে স্টার নিউজের হাতে বেশ কিছু নথি এসেছে। এসব নথির মধ্যে একটি হলো লিজ নেওয়ার আবেদনপত্র, যেখানে ৭ জন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।

আবেদনপত্রে নাম থাকা ব্যক্তিদের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুজন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির একজন এবং শ্রমিক অধিকার পরিষদের আরও একজন নেতার নাম রয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, আবেদনপত্রে ভবনটি তাদের হেফাজতে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে স্টার নিউজকে তারা জানিয়েছেন, ভবনটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।

তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও স্টার নিউজকে তারা জানিয়েছেন, ভবনটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।

দখলদার নেতাদের বিষয়ে গণঅধিকার পরিষদ কী জানে, জানতে চাইলে দলটির সভাপতি নুরুল হক নুর বলেন, “বাংলার বাণী আমার কোনো নেতার দখলে রয়েছে, এমন কোনো তথ্য আমার জানা নেই। আর কেউ যদি লিজ নেওয়ার জন্য আবেদন করে থাকেন, তাহলে সেটি ভালো। তারা নিয়মনীতি মেনেই আবেদন করেছেন। এ বিষয়ে আমার আর কোনো কথা নেই।”

এসময় প্রশ্ন করায় মেজাজ হারান গণঅধিকারের সভাপতি। তবে নানান আলোচনা-সমালোচনা হলেও এখনও বাংলার বাণী ভবনটির দখলদারিত্বে রয়েছেন সানি সারোয়ারসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ ইসলাম

বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

বিএনপির নামে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী করল জামায়াত

সর্বাধিক পঠিত

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

বিএনপির দুই নেতার অডিও ভাইরাল: তুই চুরি করবি আমারে না বলে চুরি করলি কেন

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

মতিঝিলে থাকা আ. লীগ নেতা তাপসের ‘বাংলার বানী’ ভবন এখন কার দখলে?

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত