ছাত্র সংসদ নেতাদের জামায়াত আমির

তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব

Post Image
  • ছাত্র সংসদ নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাঁদের ভালো জায়গায় বিয়ে করানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি হাস্যরসের ছলে এই প্রতিশ্রুতি দেন।

  • অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জামায়াত আমিরের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। এ সময় তিনি ছাত্র সংসদ নেতাদের ভবিষ্যৎ কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শের পাশাপাশি বিয়ে নিয়েও তাঁর দিকনির্দেশনা চান।

  • তিনি আরও বলেন, আমাদের ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার সম্পাদক মাজহার একটু সিনিয়র হওয়াতে নিয়মিত এসে কান্নাকাটি করেন বিয়ের জন্য। এক্ষেত্রে আপনার পরামর্শ চাই।

  • তার বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, বিয়ের জন্য মোবারকবাদ। তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।

  • অধ্যাপক গোলাম আযমের বরাত দিয়ে তিনি বলেন, বিয়েটা শুধু প্লেজারের জন্যে নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্যে। অন টাইম যদি এই কাজটা করা না হয়, তাহলে জাতি পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় অনেক জাতি এখন হাহাকার করছে। এখন তারা ইনসেনটিভ দেয় বিয়ে করার জন্য, সন্তান নেওয়ার জন্য বাড়তি ইনসেনটিভ দেয়। কারণ তাদের গ্রোথ এখন ডেভিডেন্ড পিছনের দিকে যাচ্ছে, জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে।

  • জামায়াত আমির আরও বলেন, আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব, বিয়ে করিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব।

  • তিনি বলেন, তোমাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে দিব। তবে তোমরা চাকরি করবা, আমি এটা মোটেই চাই না। আমি চাই যে এই জগতে তোমরা লিডার হবা। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্ট্রাপ্রেনিউরশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল। এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে তোমাদের সাথে আমাদের রেগুলার ইন্টারেকশন হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা সবুজ করে তুলব, সাজিয়ে তুলব আপন মনে, শুধু আমাদের জন্যে নয়, ১৮ কোটি মানুষের জন্যে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আগামী ডাকসু নির্বাচনে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব

যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ ইসলাম

বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

সর্বাধিক পঠিত

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মতিঝিলে থাকা আ. লীগ নেতা তাপসের ‘বাংলার বানী’ ভবন এখন কার দখলে?

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।