আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

Post Image


পাকিস্তানের লাহোরে উপমহাদেশের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি সমাধিটি পরিদর্শন করেন। এ সময় ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও চাদর দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের বইয়ে নিজের মন্তব্য লেখেন তিনি।

আল্লামা ইকবাল উপমহাদেশের সাহিত্য, দর্শন ও রাজনৈতিক চিন্তার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। উর্দু ও ফারসি ভাষায় কবিতা রচনার পাশাপাশি দর্শন ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে। পাকিস্তানে তাকে জাতীয় কবি হিসেবে সম্মান করা হয়।

আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধি পরিদর্শনের সময় ভিজিটরস বুকে মন্তব্য লিখছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি-সংগৃহীত

ইকবালের চিন্তাধারা পরবর্তী সময়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোকে একত্র করে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের ধারণা তুলে ধরেন। তার সেই প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

‘সারে জাহাঁ সে আচ্ছা’সহ জনপ্রিয় দেশাত্মবোধক কবিতার রচয়িতা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক বাদশাহী মসজিদের কাছে হাজুরি বাগে তার সমাধি অবস্থিত। লাহোরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত এই সমাধি উপমহাদেশের সাহিত্য ও ইতিহাসের স্মৃতিচিহ্ন হয়ে আছে।

লাল বেলেপাথরে নির্মিত সমাধিটির নির্মাণকাজ ১৯৫১ সালে সম্পন্ন হয়। সমাধির মার্বেলের মূল স্মৃতিস্তম্ভটি উপহার দিয়েছিল আফগানিস্তান সরকার। এর স্থাপত্যে মুঘল ও পারস্যের শিল্পরীতির প্রভাব রয়েছে। সমাধির দেয়ালে ইকবালের কবিতার পঙ্‌ক্তিও খোদাই করা হয়েছে।

ইকবালের সাহিত্য ও দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মপরিচয়, আত্মমর্যাদা ও আত্মশক্তির বিকাশ। তার ‘খুদি’ দর্শনে ব্যক্তির আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর কবিতায় শিক্ষা, ঐক্য, আত্মজাগরণ ও মানবিক মর্যাদার বিষয়গুলোও বিশেষভাবে উঠে এসেছে।

ইকবালের বহুল পরিচিত একটি কবিতার পঙ্‌ক্তি হলো—

‘সিতারোঁ সে আগে জহাঁ অউর ভি হ্যায়

আভি ইশ্‌ক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’

এর বাংলা ভাবার্থ, নক্ষত্রের ওপারেও আরো জগৎ রয়েছে; ভালোবাসা ও সাধনার আরো পরীক্ষা বাকি। মানুষের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও আত্মোন্নয়নের বার্তা বহন করে এই পঙ্‌ক্তি।

স্পিকারের পাকিস্তান সফরের অংশ হিসেবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল লাহোরের আরও কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেছে। এর মধ্যে রয়েছে লাহোর ফোর্ট, বাদশাহী মসজিদ ও মিনার-ই-পাকিস্তান। লাহোর ফোর্টে প্রতিনিধিদলকে ঐতিহাসিক দুর্গের স্থাপত্য, শীশ মহল, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাসসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয়।

মিনার-এ-পাকিস্তান পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম । ছবি-সংগৃহীত

মিনার-ই-পাকিস্তানও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের স্মৃতি ধারণ করে নির্মিত এই মিনার পাকিস্তানের রাষ্ট্রীয় ইতিহাসের অন্যতম প্রতীক। লাহোরের গ্রেটার ইকবাল পার্কে অবস্থিত মিনারটি আল্লামা ইকবালের সমাধির কাছেই। ফলে একই সফরে ইকবালের সমাধি ও মিনার-ই-পাকিস্তান পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিনিধিদলটি পাকিস্তানের সাহিত্যিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পেয়েছে।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের এই পাকিস্তান সফরও তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৪ নভেম্বর শুরু হওয়া সফরটি বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সর্বাধিক পঠিত

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

চীনের পথে প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনায় দূতাবাস খুলতে যাচ্ছে বাংলাদেশ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

ড্রোন দিয়ে অবস্থান নির্ণয়, হেলিকপ্টার থেকে হত্যার নির্দেশ দেন হাসিনা