ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Post Image

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।


কুয়াশার ঘনত্ব এতোটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে পাঁচটি ফেরি। এছাড়া, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।


বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সর্বাধিক পঠিত

চীনের পথে প্রধানমন্ত্রী

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

আর্জেন্টিনায় দূতাবাস খুলতে যাচ্ছে বাংলাদেশ

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ড্রোন দিয়ে অবস্থান নির্ণয়, হেলিকপ্টার থেকে হত্যার নির্দেশ দেন হাসিনা

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব