জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

Post Image


শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সর্বাধিক পঠিত

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

চীনের পথে প্রধানমন্ত্রী

আর্জেন্টিনায় দূতাবাস খুলতে যাচ্ছে বাংলাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

ড্রোন দিয়ে অবস্থান নির্ণয়, হেলিকপ্টার থেকে হত্যার নির্দেশ দেন হাসিনা