রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

Post Image

মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্প আঘাত হানে।

এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পনের খবর পাওয়া গেছে। এসব কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

এদিকে, ভোরের দিকে আরও একটি ভূকম্পনের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভোর ৪টায় ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরত্বে হওয়া ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির ক্ষয়ক্ষতি কিংবা বিস্তারিত আরও তথ্য এখনো জানা যায়নি।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন

জুলাই আন্দোলনে ‘পিনাকীর ভূমিকা’, অক্সফোর্ডের বইয়ে বিশেষ বিশ্লেষণ

একাত্তরে বাঙালিদের পাশে নয়, পাকিস্তানকে দুর্বল করতে কাজ করেছে ভারত: স্পিকার

‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সর্বাধিক পঠিত

চীনের পথে প্রধানমন্ত্রী

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

আর্জেন্টিনায় দূতাবাস খুলতে যাচ্ছে বাংলাদেশ

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

ড্রোন দিয়ে অবস্থান নির্ণয়, হেলিকপ্টার থেকে হত্যার নির্দেশ দেন হাসিনা

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব