ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিলেন শি জিনপিং ও পুতিন

Post Image
  • ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিয়েছেন তারা। জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় শুভেচ্ছাবার্তা পাঠান শি জিনপিং।

  • বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিন ইস্যু। আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন ফিলিস্তিন ইস্যু থেকে সরে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

  • শি বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক নীতির প্রতি অবিচল থাকা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা জরুরি। পশ্চিম তীরের প্রশাসন ও যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠনে ‘ফিলিস্তিনিদেরই ফিলিস্তিন শাসন করতে হবে’—এই নীতি অনুসরণ করতে হবে। ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের দখলদারত্ব ও লঙ্ঘনের বিরোধিতা করার আহ্বানও জানান তিনি।

  • গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায্য সংগ্রামে চীন সব সময় সমর্থন দিয়ে আসছে।

  • অন্যদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে সংহতি বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তায় তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। এর মধ্যে স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও রয়েছে।

  • পুতিন আরও বলেন, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ ও ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে কাজ চালিয়ে যেতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিন ও রাশিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেও দুই দেশ সংলাপ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিলেন শি জিনপিং ও পুতিন

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

দক্ষিণ কোরিয়ায় একজন পরীক্ষার্থীর নকলের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: রিপোর্ট

সমঝোতা না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

অস্ট্রেলিয়ার সিডনিতে ইমাম কাউন্সিল ও প্রবাসী নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা

সর্বাধিক পঠিত

নেপালে বিধ্বংসী বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৪০৩ জন

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

দুপুরের মধ্যে দেশের যে অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক