দক্ষিণ কোরিয়ায় একজন পরীক্ষার্থীর নকলের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ

Post Image
  • জাতীয় পর্যায়ের পরীক্ষায় নকল করার ঘটনা নিয়ে তোলপাড়ের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। গতকাল রবিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

  • খবরে বলা হয়, গত সপ্তাহে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নকল করে এক শিক্ষার্থীর প্রথম স্থান অর্জনের খবর সামনে আসে। পরীক্ষায় ওই শিক্ষার্থী প্রায় পূর্ণ নম্বর পান এবং পরে পরীক্ষার হলে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহারের কথা স্বীকার করেন।

  • দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা ঘটে। এরপর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের আশঙ্কা জোরালো হয়ে ওঠে। ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে তড়িঘড়ি করে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ; যার মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও ছিল।

  • তবে এসব পদক্ষেপেও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। শিক্ষক ইউনিয়নগুলো অভিযোগ করে, এমন ঘটনার পরও সময়মতো উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করেছে সরকার।

  • বছরে একবার অনুষ্ঠিত আট ঘণ্টার ‘সুনুং’ পরীক্ষার ফলাফলের ওপর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ভর করে। বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চোই লেখেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তিনি আরও যোগ করেন, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তাই তিনি এই ঘটনার পুরো দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করছেন।

  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে যে, চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

দক্ষিণ কোরিয়ায় একজন পরীক্ষার্থীর নকলের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: রিপোর্ট

সমঝোতা না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

অস্ট্রেলিয়ার সিডনিতে ইমাম কাউন্সিল ও প্রবাসী নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা

চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ, সতর্ক বিজিবি

অবশেষে তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

সর্বাধিক পঠিত

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

বিশ্বে এই প্রথম শপিংমলে মাছ ধরার পুকুর বানাচ্ছে রাশিয়া

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের অঙ্গীকার হিজবুল্লাহর

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

নেপালে বিধ্বংসী বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৪০৩ জন

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড