খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

Post Image

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা কভার করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি। আগামী ৪ থেকে ৯ জুলাই জানাজা ও দাফন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় সালেহি জানাজার জন্য তার মন্ত্রণালয়ের ব্যাপক প্রস্তুতির বিষয়ে জানান। যার মধ্যে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এই দাফন অনুষ্ঠান কভার করবেন।’

সালেহি আরো বলেন, ‘আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধুমাত্র জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি ও শত্রুদের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতার প্রদর্শন।’

সূত্র: প্রেস টিভি


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই