যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Post Image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে আরোপিত ইতিহাসের ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ এবং আট বছর আগে শুরু করা ‘সর্বোচ্চ চাপ’ নীতিও ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানও সফল হয়নি। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হবে বলে মনে করেন আরাগচি।

এরআগে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণার কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হঠাৎ কেন জেন-জিদের মতো রিলস বানাচ্ছেন মোদি

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট

সর্বাধিক পঠিত

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’