আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ও দলটির শীর্ষ নেতাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তৈয়বুর রহমান দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিএনপির সাংগঠনিক পরিচয়ে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার বিষয়টিও তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলেও এতে জানানো হয়।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে নেওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তৈয়বুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাথেও তার সখ্যতা ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিনজন

জাতীয় ঐক্যের পথে বাধা জামায়াত-এনসিপির শর্ত ও পাটওয়ারীর বক্তব্য: আবু হানিফ

স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে অব্যাহতি

আওয়ামী লীগ কর্মী সন্দেহে আইনজীবীকে পেটালেন যুবদল নেতা নয়ন

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

৬ মাসের জন্য চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

সর্বাধিক পঠিত

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী