কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী ও কর্মচারী আহত

Post Image

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন।

এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে দুইজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও এসআরবির সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কবি নজরুল সরকারি কলেজের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরো একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়।

তিনি বলেন, দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি

দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছি আমরা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

‘১৮ কোটি মানুষের নিরাপত্তা নিয়ে তামাশা করা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

বাকলিয়ায় মাদকসহ কিশোরগ্যাং লিডার ‌‘জেকি’ আটক

আনিস আলমগীরকে গ্রেপ্তারের দাবি জেজেইউর

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী ও কর্মচারী আহত

সর্বাধিক পঠিত

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত