মনে হচ্ছে, ফজলুর রহমান ও রুমিন ফারহানা আ. লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

Post Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপির সাবেক নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য ও কার্যকলাপের কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ।

তার ভাষ্য, গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসা প্রতিষ্টান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। তাদের বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামিলীগের দায়িত্ব নিয়েছেন।

আজ রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, “কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য এডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিচ্ছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।”

তিনি লেখেন, “ফজলুর রহমান ভুলে গেছেন, যে জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করেছেন, এই জন্য কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।”

ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপারে আবু হানিফ লেখেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করেন। কিন্তু জয় লাভ করার পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন।মান অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।”

সবশেষে আবু হানিফ লেখেন, “অথচ গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসা প্রতিষ্টান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্য কলাপে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামিলীগের দায়িত্ব নিয়েছে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

ঢাবির ইতিহাসে সবচেয়ে বেশি কাজ করেছে শিবির: সংসদ সদস্য আব্দুল খালেক

জামায়াত আমিরকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন মীর স্নিগ্ধ

মনে হচ্ছে, ফজলুর রহমান ও রুমিন ফারহানা আ. লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় শনাক্ত ৩, জড়িতদের আটকে চলছে অভিযান

বাড়িতে হামলা-অগ্নিসংযোগে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা মুসাদ্দিক

সর্বাধিক পঠিত

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

আ.লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়