জামায়াত আমিরকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন মীর স্নিগ্ধ

Post Image


জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ট্যাটাসে মীর মুগ্ধকে নিয়ে বলা বিরোধী দলীয় দলীয় নেতার ভিডিও শেয়ার করে বিষয়টি জানান তিনি।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার।

ফেসবুকে মীর স্নিগ্ধ লেখেন, ‌‘অনেকেই মনে করেন, আমি বিএনপিতে যোগ দিয়েছি মানেই আমি জামায়াতে ইসলামীকে কিংবা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কিছুকে ঘৃণা করি। বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে জামায়াতের কিছু সমর্থকের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনেক আক্রমণেরও শিকার হয়েছি। কিন্তু একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে রাখতে চাই। আমি জামায়াতে ইসলামীকে এবং দলটির সম্মানিত আমির মহোদয়কে সব সময় সম্মান করি এবং ভবিষ্যতেও করে যাব।’

তিনি লেখেন, জামায়াতের আমির মহোদয় যে ধরনের ব্যক্তিত্বের অধিকারী, তাঁর বিনয়, নম্রতা এবং মানুষের প্রতি আন্তরিকতা যে কাউকে তাঁর প্রতি মুগ্ধ করতে বাধ্য করবে। জুলাইয়ের পর রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে কারা সবচেয়ে বেশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের বাড়িতে বাড়িতে গিয়ে সরাসরি খোঁজখবর নিয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন—এমন একটি তালিকা করা হলে আমার বিশ্বাস, সেই তালিকার একেবারে প্রথম দিকেই তাঁর নাম থাকবে। জুলাইয়ে এত মানুষের প্রাণের বিনিময়েও যদি আমরা এই দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি, তাহলে আমার মনে হয় না, এ দেশে আর কখনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব হবে।

তিনি আরও লিখেন, ‘বিএনপিকে ভালোবাসলে জামায়াতকে ঘৃণা করতে হবে, জামায়াতকে সমর্থন করলে বিএনপিকে ঘৃণা করতে হবে, কিংবা নিজের রাজনৈতিক মতাদর্শের বাইরে অন্য কারও মতাদর্শকে সম্মান করা যাবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, একে অপরের রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনাও থাকবে। কিন্তু সেই মতপার্থক্য যেন কখনো ব্যক্তিগত বিদ্বেষ, ঘৃণা কিংবা অসম্মানের কারণ হয়ে না দাঁড়ায়।’

আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌজন্য এবং মানবিকতার জায়গাটি যেন কখনো হারিয়ে না যায়। জুলাই আমাদের শুধু রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখায়নি, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার দায়িত্বও দিয়ে গেছে। সেই দায়িত্ব পালনে আমরা কতটা সফল হতে পারব, সেটিই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

ঢাবির ইতিহাসে সবচেয়ে বেশি কাজ করেছে শিবির: সংসদ সদস্য আব্দুল খালেক

জামায়াত আমিরকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন মীর স্নিগ্ধ

মনে হচ্ছে, ফজলুর রহমান ও রুমিন ফারহানা আ. লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় শনাক্ত ৩, জড়িতদের আটকে চলছে অভিযান

বাড়িতে হামলা-অগ্নিসংযোগে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা মুসাদ্দিক

সর্বাধিক পঠিত

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

আ.লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়