তিন বছর ধরে অচল বেরোবি শিক্ষক সমিতি, তবুও নিয়মিত চলছে চাঁদা আদায়

Post Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই বছরের বেশি সময় ধরে শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে না। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে সংগঠনটির কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এতে শিক্ষকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্বের অভাব তৈরি হয়েছে। পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন পেশাগত ও প্রশাসনিক বিষয়ে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কার্যকর প্রতিনিধিত্ব না থাকায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে সমিতির কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন থেকে প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা কাটা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সমিতির ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকার বেশি চাঁদা জমা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৪ সালের ২১ জানুয়ারি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ। তিনি শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং বর্তমানে পলাতক রয়েছেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষক সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে সংগঠনটির আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২১৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের প্রত্যেকের বেতন থেকে শিক্ষক সমিতির নামে প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা কাটা হয়। সে হিসাবে প্রতি মাসে মোট ৪৩ হাজার ২০০ টাকা এবং বছরে ৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা চাঁদা আদায় হচ্ছে। দীর্ঘদিন ধরে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও চাঁদা আদায় অব্যাহত রয়েছে। এতে সমিতির অর্থ ব্যবস্থাপনা, ব্যয়ের খাত ও আর্থিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকার বেশি জমা থাকলেও এসব অর্থ কীভাবে ব্যবস্থাপনা ও ব্যয় করা হচ্ছে, তা নিয়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন পেশাগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় নানা সময় জটিলতা তৈরি হয়। এসব ক্ষেত্রে কোনো শিক্ষক হয়রানি বা বিড়ম্বনার শিকার হলে সম্মিলিতভাবে তার পক্ষে অবস্থান নেওয়া এবং প্রশাসনের কাছে দাবি তুলে ধরার ক্ষেত্রে শিক্ষক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচিত প্রতিনিধিত্বশীল নেতৃত্ব না থাকায় অনেক শিক্ষককে ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে। ফলে তাঁদের দাবি-দাওয়া যথাযথভাবে উপস্থাপন ও আদায়ের সুযোগ সীমিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহমুদুল হক বলেন, ‘‘শিক্ষক সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি শিক্ষকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি না থাকলে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত হয় না। দুর্নীতি ও অনিয়মের সুযোগ আরও বিস্তৃত হয়। শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করতে না দিয়ে শিক্ষকদের সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষকদের জবাবদিহি চাওয়ার কার্যকর কোনো জায়গা নেই। ফলে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে অনেকটা স্বেচ্ছাচারী ও জবাবদিহিহীন পদ্ধতিতে।’’

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষক সমিতির একজন সাবেক সভাপতি বলেন, ‘‘শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না। শিক্ষক সমিতির নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। সেখানে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট কিছু শর্ত ও মানদণ্ড উল্লেখ আছে। মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতিসহ অন্যান্য শর্ত পূরণ করে নির্বাচনী তফসিল ঘোষণা ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হয়। তবে ৫ আগস্টের পর তৎকালীন পরিস্থিতিতে উপাচার্য শিক্ষক সমিতির কার্যক্রম বন্ধ করে দেন। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। শিক্ষক সমিতির পক্ষ থেকে এ-সংক্রান্ত লিখিত সিদ্ধান্তের কপি চাওয়া হলেও তা পাওয়া যায়নি।’’

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক নেতা বলেন, “প্রশাসন নিজেই শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করতে আগ্রহী নয়। তার দাবি, নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে প্রশাসনকে শিক্ষকদের প্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে হয়। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিনিধিদের মতামত ও চাপের মুখে পড়তে হয়। এ কারণে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হস্তক্ষেপের আশঙ্কা থেকেই শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের বিষয়ে অনাগ্রহ রয়েছে।”

তিনি আরও বলেন, ‘‘ব্রাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষক সমিতির নির্বাচন না হওয়ার বিষয়টি আড়াল করা হচ্ছে। ব্রাকসু নির্বাচনও কয়েক দফায় পেছানো হয়েছে। একাধিকবার নির্বাচন কমিশনের পদত্যাগের ঘটনাও ঘটেছে। এসব বিষয়কে সামনে এনে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন না করার অজুহাত তৈরি করা হচ্ছে বলে মনে হয়।’’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “প্রথমে শিক্ষার্থীদের ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাকসু নির্বাচন হওয়ার পর শিক্ষকদের নির্বাচন আয়োজন করা হবে।”

এদিকে, শিক্ষার্থীদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ব্রাকসু) সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরুর এক বছর পার হলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগ ফিরে আসার একটিই কারণ, জুলাই-পরবর্তী রাজনৈতিক দলগুলোর বেঈমানী’

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে জাবির প্রতিটি ফটকে ছাত্রদলের অবস্থান

‘আ. লীগ জামায়াতের চেয়ে সহনশীল’ মন্তব্য তারেকের, ফারুক বললেন— ‘স্টুপিড বক্তব্য পরিহার করুন’

২ কেজি গান পাউডারসহ নিষিদ্ধ ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আটক

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

তিন বছর ধরে অচল বেরোবি শিক্ষক সমিতি, তবুও নিয়মিত চলছে চাঁদা আদায়

দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল নাহিদ-দীপু মনিরা: মোহাম্মদ ইশরাক

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

সর্বাধিক পঠিত

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা