‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের

Post Image
  • পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কারাগারে মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশের শীর্ষ বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী থাকা এই প্রধানমন্ত্রী কারাগার থেকে লেখা এক খোলা চিঠিতে ওই আহ্বান জানিয়েছেন।

  • আইজীবীর মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে পাঠানো খোলা চিঠিতে কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না।

  • ৭৪ বছর বয়সী ইমরান খান তার চিকিৎসা এবং আদালতের আগের বিভিন্ন আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, ৭৪ বছর বয়সে এসে এই অসহনীয় পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো জীবিত ফিরে নাও আসতে পারি।

  • গত সপ্তাহে আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সোমবার এক্সে চিঠিটি শেয়ার করেন। ইমরান খান বলেছেন, দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস এবং অর্থপূর্ণ কোনো মানব মিথস্ক্রিয়ার অভাব তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি তার এই সাজাকে নিষ্ঠুর ও অস্বাভাবিক বলে অভিহিত করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আদালতের আদেশ সত্ত্বেও তার কারাবন্দী স্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল এবং তাকে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না।

  • তিনি বলেন, এই নিঃসঙ্গতার কারণে তার রক্তচাপও অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ইমরান খান বলেন, চিকিৎসকরা এখন আমাকে বলছেন, আমি ব্রেন হেমারেজ ও হার্ট অ্যাটাকের অত্যন্ত ঝুঁকিতে আছি এবং আমার হৃদপিণ্ড এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • তবে দেশটির কারা কর্তৃপক্ষ বলেছে, গত সপ্তাহে চোখের চেকআপের জন্য খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে আবার সেলে ফিরিয়ে আনা হয়।

  • এর আগে, গত আগস্টে সুপ্রিম কোর্ট ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য নিয়ে হস্তক্ষেপের আবেদনের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তিনি বলেছেন, তাকে আবারও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ইমরান খান তার স্ত্রীর দৃষ্টিশক্তির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার স্ত্রী বুশরা বিবি দুর্নীতির এক মামলার জেরে ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন।

  • গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ডিসটাচমেন্ট দেখা দেয় এবং তার অস্ত্রোপচার করা হয়। ইমরান খান বলেন, অস্ত্রোপচারের পর তাকে আবার নির্জন কারাবাসে ফিরিয়ে দেওয়া হয় এবং তার চিকিৎসক ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাওয়ার অধিকারে বাধা দেওয়া হয়। ইমরান খান লিখেছেন, আমি আপনাদের কাছে কোনো কৃপা চাচ্ছি না। ন্যায়বিচার হিসেবে আমার একমাত্র আবেদন, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশগুলোর বাস্তবায়ন এবং আমাদের শারীরিক অবস্থার জন্য যথাযথ চিকিৎসা।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

সর্বাধিক পঠিত

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য