গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

Post Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক দিনে আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার রাফাহর কাছে ড্রোন হামলায় দুজন এবং আগের এক হামলায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

চিকিৎসা সূত্র জানায়, রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আহমেদ সাঈদ ফাথি আবদিন ও মোতাজ হাজ্জি নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

গাজার ক্রসিং কর্তৃপক্ষের এক সূত্র জানায়, কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশ করা পণ্যবাহী ট্রাক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের একটি কার্যালয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ৩৪ বছর বয়সী আবদিন সেখানে কর্মরত ছিলেন।

গত ২৮ অক্টোবর একই স্থানে হামলা চালিয়ে গাজার সরকারি ছয় কর্মীকে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, ওই কর্মীরা প্রবেশ করা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ঠেকানোর দায়িত্বে ছিলেন।

এদিকে, গাজা সিটির আল-জালা সড়কে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে আগের ইসরাইলি হামলায় আহত আবদুল্লাহ মাজেন হাসুনা (২৮) রোববার মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

এ ছাড়া খান ইউনিসের আল-সাতর আল-গারবি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে।

অন্যদিকে, জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে সামরিক যান এবং কোয়াডকপ্টার ড্রোন থেকে ব্যাপক গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট