যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট

Post Image

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কৌশল নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে।  পাশাপাশি আলোচনায় ব্যবহৃত প্রস্তাব বা খসড়া নিয়ে কোনো মতভেদ নেই বলেও তিনি জোর দিয়ে জানান।

ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি সুস্পষ্ট ও সমন্বিত কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান আলোচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেছে এবং সব কর্মকর্তা সম্পূর্ণ সমন্বয়ের সঙ্গে তা বাস্তবায়ন করেছেন।’

 তিনি আরও বলেন, ‘আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই।’

আরেফ আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

সর্বাধিক পঠিত

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা