৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাতকে আটক করে। পরে ৪ জুন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ তাকে আগের একটি মামলায় জড়িয়েছে।

এর আগে দুই দফা জামিন আবেদন নাকচ হয়েছিল সিফাতের। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

এরপর সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৭৬ দিন পর কারাগার থেকে মুক্তি পান সিফাত আবদুল্লাহ। সিফাতের আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

দীর্ঘ ৮ মাসের অপেক্ষার অবসান, নারী শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো ডাকসুর জিমনেসিয়াম

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ

বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত

রামিসা হত্যায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

সর্বাধিক পঠিত

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

মোবাইল নেটওয়ার্ক দুর্বল? সহজেই শক্তিশালী করার উপায় জেনে নিন

পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ছয় কার্যদিবসের মধ্যে রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কাজ কারখানায়

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা