পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

Post Image

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। শনিবার (১৮ জুলাই) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

হামলায় আহত হয়েছেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন। গুরুতর আহত ওসি মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাতে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনসমাগমের সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এসময় অভিযান চালেয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে কয়েকশ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক মহিলাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণে এখনই নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিকেলে আদালতে পাঠানো হবে। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

সমালোচনার মুখে শাওন পোস্ট গায়েব

নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ‘টেকফ্লিক্স’ সিইও নাসিম রানা মাসুদ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

সর্বাধিক পঠিত