রামিসা হত্যায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

Post Image

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রামিসা হত্যা মামলায় প্রকৃত আসামির সাজা বহাল থাকায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের খালাসের বিরুদ্ধে আপিল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে রামিসার পরিবার।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছে, মৃত্যুদণ্ডই সোহেল রানার উপযুক্ত শাস্তি।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

দীর্ঘ ৮ মাসের অপেক্ষার অবসান, নারী শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো ডাকসুর জিমনেসিয়াম

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ

বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত

রামিসা হত্যায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

সর্বাধিক পঠিত

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

মোবাইল নেটওয়ার্ক দুর্বল? সহজেই শক্তিশালী করার উপায় জেনে নিন

পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ছয় কার্যদিবসের মধ্যে রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কাজ কারখানায়

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা