হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?

Post Image

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি মন্ত্রণালয়ে এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে আসেন। তবে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায় নি। তবে একটি সূত্র থেকে ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন।

জানা গেছে, পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় পিটার হাস বেশ আলোচিত ছিলেন। ফলে তার বর্তমান ঢাকা সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। এরপর অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

সর্বাধিক পঠিত

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

মোবাইল নেটওয়ার্ক দুর্বল? সহজেই শক্তিশালী করার উপায় জেনে নিন