শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

Post Image

কক্সবাজারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরের পর শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত এনাম উল্লাহ (৪৩) রামুর জোয়ারিয়ানালার নন্দাখালীর মুরাপাড়ার অলি আহম্মদের ছেলে। তিনি এলাকায় পাঁচ মিশালি পণ্যের দোকান করতেন। ২০১৬ সালের ১৫ মে দায়ের করা যৌন নিপীড়নের মামলায় ১০ বছর পর রায় ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছলিমুল মোস্তফা জানান, ২০১৬ সালের ১৫ মে বেলা ১১টার দিকে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পথে এনাম উল্লাহর দোকানে বিস্কিট কিনতে যায়। এসময় অভিযুক্ত ভিকটিমকে টেনে দোকানের পেছনের রুমে নিয়ে যৌন নিপীড়ন চালান। ভিকটিমের চিৎকারে পথচারীয়া এগিয়ে এলে এনাম দোকান ফেলে পালিয়ে যান। ভিকটিমের বাবা সেদিনই এনাম উল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মো. কাশেম আলী। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে উল্লেখ করেন। তবে বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর সুস্থ থাকে

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

টানা এক মাস প্রতিদিন ডিম খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

অল্প বয়সী নারীরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে

মুন্সীগঞ্জ সদর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক

পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত ‎

পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

মাংস বেশি খাওয়ার পর শরীরকে স্বস্তি দেয় যেসব খাবার

নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার