জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

Post Image

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।

শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই জিডি করেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

এতে আরও বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

টানা এক মাস প্রতিদিন ডিম খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

অল্প বয়সী নারীরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে

মুন্সীগঞ্জ সদর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক

পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত ‎

পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

মাংস বেশি খাওয়ার পর শরীরকে স্বস্তি দেয় যেসব খাবার

নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

টানা এক মাস প্রতিদিন ডিম খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু