গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

Post Image

হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষ’ সামরিক হামলা চালিয়েছে। হামলার আগে এলাকাটিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে কারা এই হামলা চালিয়েছে, কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে সরকারি সূত্রগুলো সিরিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, হামলাটি ছিল সামরিক ধরনের। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ইরানের সংবাদ সংস্থা ইরনায় হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

বার্তা সংস্থা আনাদোলুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরনার বরাত দিয়ে হামলার খবর প্রকাশ করা হয়। তবে হামলাকারী কারা, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব পাশে অবস্থিত সিরিক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় অঞ্চলটিতে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

এদিকে ইরানি কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংঘাতের প্রসঙ্গে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। তবে সিরিকে সর্বশেষ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

হাসপাতালে চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হা/মলা, নি/হত ৪ ফিলিস্তিনি

নেতানিয়াহুর সঙ্গে চেহারায় মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

পশ্চিমা বিশ্বে মুসলিম আইডেন্টিটি এবং আমেরিকার নির্বাচনে আমাদের আবেগ

সর্বাধিক পঠিত

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ