ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

Post Image

ওমান উপকূলে ইরানের একটি কার্গো বার্জে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ হামলা চালায় মার্কিন সেনারা।ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

বিশালাকৃতির বার্জটির মালিক সিরিকের স্থানীয়রা। এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। খাসাব থেকে ৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয় বার্জটি।এটিতে পাঁচজন ক্রু ছিলেন। হামলার পর পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে ওমানে নিয়ে যায়।

হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ জানা গেছে তারা তিনজনই প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল নিশ্চিত করেছেন নিখোঁজ তিন নাবিকের সবাই নিহত হয়েছেন।

সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।

পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

তবে পরবর্তীতে জানা যায় নিখোঁজ ওই তিন নাবিক নিহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই