ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

Post Image

ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার আর কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।

শান্তিচুক্তির সম্ভাবনা প্রসঙ্গে তিনি লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। ইরানের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’

ইরানের অর্থ বলতে ট্রাম্প দেশটির জব্দ করা আর্থিক সম্পদের কথা বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে করা একটি পোস্টের অংশ হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

এর আগের দিন বুধবারও ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধে জয়ী হয়েছে। যুদ্ধ কখন শেষ করা হবে, সেটিই এখন শুধু দেখার বিষয়। তিনি বলেছিলেন, ‘আমরা যুদ্ধে জিতেছি। এখন শুধু প্রশ্ন, কখন আমরা এটি শেষ করতে চাই।’

এদিকে পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে তাদের সাতটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করতে হবে। অন্যথায় কোনো আলোচনা হবে না। তবে ট্রাম্প প্রশাসন ইরানের এসব দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে।

গত গ্রীষ্মে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের অবসান হলেও উত্তেজনা এখনো কাটেনি। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে চাপ অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুদ্ধের অচলাবস্থার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের উৎপাদনক্ষমতা পুনর্গঠন করেছে বলে দাবি করছে ইরান। ফলে দুই দেশের মধ্যে বড় ধরনের লড়াই বন্ধ থাকলেও বিরোধের সমাধান হয়নি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

হাসপাতালে চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হা/মলা, নি/হত ৪ ফিলিস্তিনি

নেতানিয়াহুর সঙ্গে চেহারায় মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

পশ্চিমা বিশ্বে মুসলিম আইডেন্টিটি এবং আমেরিকার নির্বাচনে আমাদের আবেগ

সর্বাধিক পঠিত

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ