জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

Post Image


লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’ এমন প্রশ্ন ছুড়ে দেন নেতাকর্মীদের উদ্দেশ্যে।

‎শুক্রবার রাতে লক্ষ্মীপুরের কমলনগরে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথাগুলোর মধ্যে বার্তা দেন।‎

‎বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, চর দখল, মহিষের ঘাস বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে কেউ কেউ জড়িয়ে পড়ছেন। মুখে এসব কাজের কথা স্বীকার না করলেও বাস্তবে অনেকেই এমন কর্মকাণ্ড করছেন। এখন সিদ্ধান্ত নিতে হবে—আমরা এসব কাজ করব, নাকি করব না। অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের নেতা-কর্মীদের কাছ থেকেও কেউ কেউ ব্যক্তিগত লাভের চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

‎নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হুইপ বলেন, ‘আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুষ খায়—এমন কথা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলেছে? যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?’

‎তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু নেতাকর্মীদের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? আমি দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?’

‎বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে নিজান বলেন, তাঁর মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই তিনি মুক্তি পেয়েছেন বলে তিনি মন্তব্য করেন। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মানের বিষয়টিও তুলে ধরেন তিনি।

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থী হতে হলে নিজান সাহেবের ৫০ শতাংশ ইমেজ থাকতে হবে—এমন মন্তব্য করে তিনি বলেন, একজনকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত স্বার্থ ও পদপদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা, জনসমর্থন এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। হুইপের এ বক্তব্যে দলের অভ্যন্তরে অনিয়ম, দখলবাজি, চাঁদাবাজি ও নেতৃত্বের প্রশ্নে তাঁর অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

‎এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক দুবারের সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্যের দায়িত্বে রয়েছেন এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্বে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আমি ভয় পাই না: জামিনে মুক্ত পেয়েই ‘নন-পলাতক আ.লীগ নেতা’ অ্যাডভোকেট কামাল

‘ডা.তাহের পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এ ভূখণ্ডের ইসলামি আন্দোলনের সংগ্রামে’

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন

আগামীদিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা ওলামা পরিষদের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ. লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি

বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’

সাংবাদিক ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা