আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

Post Image

ফুটবলবোদ্ধাদের কাছে ফ্রান্সই এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম সেরা দাবিদার।

গ্রুপ পর্বে ফ্রান্স অপ্রতিরোধ্য। তিন ম্যাচে তিনটিতেই জয়লাভ করা ফরাসিরা গ্রুপসেরা হয়েই উঠে দ্বিতীয় রাউন্ডে। আর রাউন্ড অব ৩২-এর খেলাতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আপাতত দৃষ্টিতে সব ফুটবলবোদ্ধাদের কাছে ফ্রান্সই এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম সেরা দাবিদার। 

তবে মরুর বুকের কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্সের সামনে এবার উত্তর আমেরিকার মাটিতে মুকুট পুনরুদ্ধারের মিশনটা মোটেও সহজ হবে না। সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে হলে নক-আউটের প্রতিটি ধাপে বিশ্বফুটবলের বেশ কিছু পরাশক্তিকে টপকাতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের।

নক-আউটের প্রথম দুই পরীক্ষা (শেষ ৩২ ও শেষ ১৬)

গ্রুপ পর্বের বাধা অনায়াসে পার করেছে ফ্রান্স। শেষ ৩২- লড়াইয়েও সুইডেনকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। বর্তমান খেলার ধরন ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই যাত্রাতেও সহজে উতরে যাবে বলে মনে করছেন অনেকে। কেননা কোয়ার্টার ফাইনালে উঠতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। জার্মানিকে বিদায় করা দলটিকে অনায়াসে হারাবেন কিলিয়ান এমবাপ্পেরা। 

অপ্টা সুপার কম্পিউটার বলছে, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫.৫৪ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের জেতার সম্ভাবনা কেবল ১৪.৪৬ শতাংশ। 

কোয়ার্টার ফাইনালে কিছুটা বেগ পেতে হবে ফ্রান্সকে। কেননা কানাডাকে হারিয়ে সেরা আটে উঠার সম্ভাবনা রয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়া আফ্রিকার এই দলটি এবার আরও বেশি সুসংগঠিত। তবে সুপার কম্পিউটার বলছে জিতবে ফরাসিরাই।

সেমিফাইনালের অগ্নিপরীক্ষা: স্পেন কিংবা পর্তুগালের মুখোমুখি?

ফ্রান্স যদি তাদের অপ্রতিরোধ্য গতি বজায় রেখে সেমিফাইনালে পা রাখতে পারে, তবে সেখানে অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াইয়ের। ব্র্যাকেটের সমীকরণ অনুযায়ী, শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে দারুণ ছন্দে থাকা স্পেনের। স্পেন কোনো কারণে হেরে গেলে সুযোগ থাকবে রোনালদোর পর্তুগালের। সম্ভাব্য এই দুই দলের একটির বিপক্ষেই জিতবে দেশমের শিষ্যদের। তবে প্রতিপক্ষ যেই আসুক না কেননা সুপার কম্পিউটার বলছে জিতবে ফ্রান্স।

ফাইনালের মহাদ্বৈরথ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাকি পাঁচবারের শিরোপা জয়ী? 

সব বাধা পেরিয়ে ফ্রান্স যদি ফাইনালে পৌঁছায়, তবে ট্রফি ছোঁয়ার শেষ ম্যাচে তাদের লড়তে হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা কিংবা শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনা যদি অন্য প্রান্ত থেকে ফাইনালে আসে, তবে তা হবে কাতার বিশ্বকাপের ফাইনালের এক চরম প্রতিশোধের মঞ্চ। যেহেতু সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাব্য রয়েছে, তাই সেই ম্যাচে সেলেসাও জিতলেও জিততে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই