গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

Post Image

গোপালগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর সন্ত্রাসী হামলা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি আহত ছাত্রনেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত। একজন কেন্দ্রীয় নেতাসহ তিনজন ছাত্রনেতাকে হামলা করে আহত করা এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতির অবসান প্রত্যাশা করছে। অথচ কোনো রাজনৈতিক মত বা আদর্শের কারণে কারও ওপর হামলা চালানো হলে তা গণতান্ত্রিক ও সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; কিন্তু প্রতিপক্ষের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই।

জুবায়ের বলেন, হামলার সময় হামলাকারীরা কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে থাকলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের কোনো ভিডিও প্রকাশিত হয়ে থাকলে সেসব বিষয়ও তদন্তের আওতায় আনতে হবে। তবে তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী না করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহত ছাত্রনেতাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সড়ক খারাপ, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৭ দিন ধরে হ/ত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, বিএনপি ছাড়া বিকল্প নেই’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

‘দিল্লি পারলে খুনি হাসিনাকে ল্যান্ডপোর্ট দিয়ে পাঠাক, নয় পুশ-ইন করুক’

ছাত্রশিবির ও ছাত্রদলের কমন শক্র ফ্যাসিস্ট হাসিনা: সাদিক কায়েম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

সর্বাধিক পঠিত

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না

জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: দিল্লীর উদ্দেশে নাহিদ ইসলাম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম