বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Post Image

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, যেকোনো দেশে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন,  আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে জাতিসংঘের মহাসবিচের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমার নতুন করে কোনো মন্তব্য নেই। তবে এটা সুস্পষ্ট যে, আমাদের তথ্যসন্ধানী মিশন কর্তৃক চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত সমস্ত অপরাধের সঠিক জবাবদিহিতা দেখতে চাই আমরা। এর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের এতে অংশগ্রহণ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন।  

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পশ্চিমা বিশ্বে মুসলিম আইডেন্টিটি এবং আমেরিকার নির্বাচনে আমাদের আবেগ

ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর

সর্বাধিক পঠিত

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র

পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী