কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর

Post Image
  • যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। কারাগারের ভেতরের পরিস্থিতি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

  • প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর দীর্ঘদিনের আগ্রহ থাকলেও কারাবন্দি হওয়ার পর তা আরও বেড়েছে। কারারক্ষী ও চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।

  • মাদুরো অতীতে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। নিজেকে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর বলেও দাবি করেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ দেখা যায়নি।

  • ভেনেজুয়েলার ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতেও চেষ্টা করেছিলেন মাদুরো। এ ছাড়া তিনি, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।

  • বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রায় ১ হাজার ৩০০ বন্দির সঙ্গে রয়েছেন মাদুরো। একই কারাগারের সংশ্লিষ্ট ব্লকে একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ও লুইজি মানজিওনের মতো আলোচিত বন্দিরাও ছিলেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

ইসরায়েলে নেতানিয়াহুকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী, কে এই আইজেনকোট ?

ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নির্বাচন নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরকার গঠনের দায়িত্ব

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২২

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সর্বাধিক পঠিত

হোয়াইট হাউসের নিচে কেন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছেন ট্রাম্প?

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র