বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

Post Image

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেওয়া হবে না ।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতেই হচ্ছে। তিনি বলেন, “দিদি হুমায়ুন কবিরকে পাশে রেখে এখানে বাবরি মসজিদ বানাতে চান। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসছে, আর আমরা তা হতে দেব না।”

অমিত শাহ আরও দাবি করেন, “হুমায়ুন কবির দিদিরই লোক এবং তার নির্দেশেই এসব করছে। তবে দিদির সময় শেষ—বাংলায় বিজেপি সরকার গঠিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।”

উল্লেখ্য, বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কের জেরে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে আসন্ন নির্বাচনে টিএমসি ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন।

একই দিনে মালদার আরেকটি জনসভায় অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে মমতা ব্যানার্জীর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী।

শাহ বলেন, “নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে। অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর মমতা ব্যানার্জী তাদের পক্ষ নিচ্ছেন। বিজেপি সরকার গঠন হলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে।”

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রকে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

কৃষকদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দেন, মালদার প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে, যা বর্তমান রাজ্য সরকার করতে ব্যর্থ হয়েছে বলে তার দাবি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে থাকা টিএমসি এবং সরকার গঠনের প্রত্যাশায় থাকা বিজেপির মধ্যে রাজ্যে জমে উঠেছে হাই-ভোল্টেজ রাজনৈতিক লড়াই।

সূত্র: এএনআই

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ

পশ্চিমবঙ্গে ‘জলকে পানি’ ও ‘আম্মাকে মা’ বলা যাবে না: শুভেন্দু অধিকারী

সৌদিসহ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান-তুরষ্ক

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

হয়তো রোববারই ইরানে হামলা করতে পারি: ট্রাম্প

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

ইরানকে তুরস্কের হুঁশিয়ারি