জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

Post Image

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। গতকাল বুধবার রাজাধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, “নতুন চুক্তির আওতায় এখন থেকে জাপান এবং ভারত যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করবে। এছাড়া আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।”

জাপান এবং ভারত উভয়েই ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় উল্লেখ করে নরেন্দ্র মোদি আরও বলেন, “ইন্দো-প্রশান্ত অঞ্চল নিয়ে জাপান ও ভারতের চাওয়া একই। আমরা উভয়েই একটি স্বাধীন, মুক্ত এবং আইনভিত্তিক ইন্দো-প্রশান্ত অঞ্চল চাই। আমাদের সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব এক্ষেত্রে সহায়ক হবে বলে আমরা মনে করি।”

সানায়ে তাকাইচিকে দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে মোদি আরও বলেন, “এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাপানের সঙ্গে ভারতের মিত্রতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।”

এদিকে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এবারের সফরে প্রতিরক্ষা সহায়তা চুক্তির পাশাপাশি নতুন ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন তাকাইচি। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ১০ লক্ষ কোটি ইয়েন ভারতে বিনিয়োগ করবে জাপান।

এই ১২০টি চুক্তির মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে জ্বালানি নিরাপত্তাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। তারা বলেছেন, জাপান ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।  

সূত্র : ফার্স্টপোস্ট

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান