খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

Post Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ ‍জুলাই) ইরাক সফরে যাচ্ছেন। সেখানে তিনি  ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার (৮ জুলাই) ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় এ জানাজার আয়োজন করা হয়েছে। খবর প্রেস টিভির

এদিকে, ইরানজুড়ে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে।

রোববার (৫ জুলাই) ভোরে আয়াতুল্লাহ খামেনি, সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরদিন সোমবার (৬ জুলাই) লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের আজাদি স্কয়ারের দিকে নিয়ে যাওয়া হয়।  এ সময় কালো পোশাক পরা শোকাহত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। তারা বুক চাপড়ে শোক প্রকাশ করেন, ইরানের পতাকা ও খামেনির প্রতিকৃতি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

তেহরানে সোমবারের অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান হবে। এরপর বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন।  দীর্ঘ চার মাস পর তার ও তার পরিবারের সদস্যদের জানাজা ও দাফনের কার্যক্রম চলছে। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী