বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

Post Image


বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, গোটা তরুণ প্রজন্মকে আহ্বান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন।

তিনি আরও লেখেন, ওদের প্রতি যারা দয়া দেখাবে সেসব ল্যাসপেন্সারদের বিরুদ্ধেও কঠোর নীতি অবলম্বন করুন। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না, এটাই শেষ কথা।

এর আগে, এদিন এক ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম লেখেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এর কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগ নিপীড়কদের ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে নাকে খত দিয়ে উত্তম-মাধ্যম দিয়ে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল।

হামিম আরও লেখেন, জঙ্গী স্টাইলে ভিডিওবার্তা দেওয়া সাদ্দামকে বলি-এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গীমাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও।

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির উদ্দেশে হামিম লেখেন, নির্লজ্জতার এমন উচ্চতায় গেছো যে মুখোমুখি হওয়ার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়েছো। মনে রাখবে-তুমি জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

বাসে আগুন দেওয়া ব্যাক্তিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদিক কায়েম

ককটেল ফুটানোতে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

৩০০ ফিটের পথে তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভন্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতে ইসলামের

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের