ককটেল ফুটানোতে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

Post Image


সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়েরে ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্রলীগের ককটেল বিষ্ফোরণের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন নাসির বলেন,“ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরাতন প্রেম, সেটি হয়তো ধারণ করা জন্য সে হয়েতো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।”

তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা কয়েকদিন ধরে চলা সহিংসতার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) প্রাঙ্গণে এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ২টার দিকে অনুষদ ভবনের ওপরের কোনো তলা থেকে হঠাৎ ককটেলটি নিচে ছুঁড়ে মারা হয়, যার বিকট শব্দে পুরো ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলায় সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালকসহ দুজন গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরার অপচেষ্টা ও দেশজুড়ে নাশকতার অংশ হিসেবে ক্যাম্পাস এলাকায় এখনো সক্রিয় থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরাই আতঙ্ক সৃষ্টি করতে এই চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

বাসে আগুন দেওয়া ব্যাক্তিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদিক কায়েম

ককটেল ফুটানোতে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

৩০০ ফিটের পথে তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভন্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতে ইসলামের

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের