কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১০ লাখ বা ১ মিলিয়ন ছাড়িয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পেজ এখন ১ মিলিয়ন (১০ লাখ) সদস্যের পরিবার। আপনাদের প্রতি ভালোবাসা ও দোয়া।’
এ ছাড়া পোস্টে আরও বলা হয়, ‘হেরে যাবে সব হিংসা, ষড়যন্ত্র ও অপতৎপরতা, জিতে যাবে আমাদের ভালোবাসা।’ ফেসবুক পেজে ১০ লাখ অনুসারীর এই মাইলফলক অর্জনের বিষয়টি পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এমপি আমির হামজা।







