‘সরকারকে ধন্যবাদ, তবে এভাবে রাষ্ট্র চালাতে পারবেন না’

Post Image

ডিবি পুলিশের ভূমিকা ও বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘সরকারকে ধন্যবাদ, সরকারকে সাধুবাদ; তবে এভাবে রাষ্ট্র চলবে না, এভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না।’

শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


তিনি জোর দিয়ে বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে এবং পুলিশ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার কিংবা হ্যান্ডকাফ পরাতে পারে। কিন্তু আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের হানা দেওয়া বা প্রকাশ্যে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নেই।

তিনি উল্লেখ করেন, ডিবি হলো ‘ডিটেকটিভ ব্রাঞ্চ’, তাদের কাজ হলো গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্য পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা তাদের কাজ নয়। ডিবির এমন অপেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান আরো বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে এই সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। আমরা সবাই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত; কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদ ফিরে আসবে

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

‘সরকারকে ধন্যবাদ, তবে এভাবে রাষ্ট্র চালাতে পারবেন না’

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত বিএনপির ‘নোংরামি’ সহ্য করলেও লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে না

জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশে বিপ্লব বারবার ফিরে আসবে

হেমা, তন্বী ও রনির কর্মকাণ্ড ঘিরে ঢাবি শিবির নেতা সাজ্জাদের প্রশ্ন, ‘ক্ষমতার নেশা কি জুলাইয়ের চেয়েও বড়?’

সর্বাধিক পঠিত

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ