জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image


জামায়াতে ইসলামী কখনো বলেনি, তারা এ দেশে শরিয়াভিত্তিক আইন-কানুন চায়, শরিয়া চালু করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন,“ বরং উল্টো বলেছে, তারা (জামায়াত) শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে।”

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমেদ বলেন,“এ দেশে দুষ্কৃতকারী আছে, যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করছে। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের ধারে-কাছেও কিছু নেই। যারা নিজেদের ইসলামী দল বলে ঘোষণা করছে। তাদের দলীয় ম্যানিফেস্টো থেকে ‌‘আকিমুদ্দিন’ বাদ দেওয়া হয়েছে। তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলিলে কী প্রমাণ আছে, সেটা বলে না।

তিনি বলেন,“তারা (জামায়াত) কখনো তাদের ইশতেহারে বলেনি, তারা ইসলামী শাসন চায়। তারা কখনো বলেনি, তারা এ দেশে শরিয়াভিত্তিক আইন-কানুন চায়, শরিয়া চালু করতে চায়। বরং উল্টো বলেছে, তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছি, কোরআন পাঠ করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমরা এ দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের সৃষ্টি করেছি, যেখানে আমাদের সবারই একটি জাতীয় পরিচয় আছে।”

তিনি আরও বলেন,“এ দেশে আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না। যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যক্রমে ধর্মীয় কোনো প্রতিফলন নেই। তারা কেবলই এ দেশে বিভক্তির সৃষ্টি করছে। তারা স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত বিভ্রান্তিমূলক রাজনীতি করে এ দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। আবার তারা সেই রাস্তায় গিয়েছে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কর্তৃত্ববাদ ফিরে আসবে

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

‘সরকারকে ধন্যবাদ, তবে এভাবে রাষ্ট্র চালাতে পারবেন না’

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত বিএনপির ‘নোংরামি’ সহ্য করলেও লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে না

জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশে বিপ্লব বারবার ফিরে আসবে

হেমা, তন্বী ও রনির কর্মকাণ্ড ঘিরে ঢাবি শিবির নেতা সাজ্জাদের প্রশ্ন, ‘ক্ষমতার নেশা কি জুলাইয়ের চেয়েও বড়?’

সর্বাধিক পঠিত

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ